ক্যানসারে আক্রান্ত বাবাকে বাঁচাতে ইবি ছাত্রীর আকুতি

ইবি সংবাদদাতা, আরটিভি নিউজ

রোববার, ১২ জুলাই ২০২৬ , ০৮:৪০ পিএম


ক্যানসারে আক্রান্ত বাবাকে বাঁচাতে ইবি ছাত্রীর আকুতি
ছবি: আরটিভি

মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও ক্যানসারে আক্রান্ত বাবাকে বাঁচাতে আর্থিক সহযোগিতার আহ্বান জানিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তরে অধ্যয়নরত এক ছাত্রী।

বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফারিয়া (ছদ্মনাম) বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীসহ সামর্থ্যবান ব্যক্তিদের কাছে মানবিক ও আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার অনুরোধ জানিয়েছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, ক্যানসারে আক্রান্ত শিক্ষকের নাম মো. আব্দুল ওহাব। তিনি ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার মুরুটিয়া বলরামপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। রোগীর বায়োপসি করেছেন ডা. শাহাবুব আলম এবং হেমাটোলজিস্ট হিসেবে দায়িত্বে ছিলেন ডা. এম. এ. খান।

আর্থিক সংকটের কারণে প্রায় পাঁচ মাস ধরে তার মূল চিকিৎসা শুরু করা সম্ভব হয়নি। ফলে রোগটি আরও জটিল আকার ধারণ করেছে। চিকিৎসক তাকে PET-CT Scan, প্রয়োজনীয় আরও কিছু পরীক্ষা, IHC Report ও Slide Review ভারতে করার পরামর্শ দিয়েছেন এবং যত দ্রুত সম্ভব চিকিৎসা শুরু করার নির্দেশ দিয়েছেন।

ইবি ছাত্রী বলেন, আমার বাবা একজন শিক্ষক। তিনি ব্লাড ক্যানসারে (Non-Hodgkin Lymphoma) আক্রান্ত। দীর্ঘদিন ধরে তার চিকিৎসা চলমান রয়েছে। চিকিৎসার ব্যয় বহন করতে গিয়ে ইতোমধ্যে আমাদের পরিবারের সঞ্চিত অর্থ ও সম্পদ সম্পূর্ণরূপে শেষ হয়ে গেছে। বর্তমানে তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন এবং চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার পরামর্শ দিয়েছেন। উন্নত চিকিৎসা অব্যাহত রাখতে বিপুল অর্থের প্রয়োজন। এই কঠিন সময়ে আপনাদের সামান্য সহযোগিতাও আমাদের জন্য অত্যন্ত মূল্যবান হতে পারে। আপনার সামর্থ্য অনুযায়ী যে কোনো পরিমাণ অর্থ দিয়ে পাশে দাঁড়ালে আমরা চিরকৃতজ্ঞ থাকব। আমার বাবার জন্য দোয়া করবেন—আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাকে দ্রুত আরোগ্য দান করেন, নেক হায়াত দান করেন এবং এই কঠিন সময় সহজ করে দেন।

আরটিভি/টিআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission